আগামী রোববার থেকে টানা দুইদিন বারৈয়ারহাট-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক ও মিরসরাই-ফটিকছড়ি সড়কে কর্মসূচি পালন করা হবে। গতকাল ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন কমিটির উদ্যোগে দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকো বাজারে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। এ সময় বাস্তবায়ন কমিটির সমন্বয়ক ও বাগমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক, ভূজপুর থানা যুবদলের সাবেক সভাপতি নুরুল আমীন, বাগানবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল খায়েরসহ অন্যরা উপস্থিত ছিলেন। একই দাবিতে গত ১৬ জুলাই ছয় ইউনিয়নের বাসিন্দারা হরতাল পালন করেন।