অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নিতে বঙ্গভবনে পৌঁছেছেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৮টা ৩৫ মিনিটে তিনি বঙ্গভবনে পৌঁছান। আজ রাত ৯টায় তার শপথ গ্রহণের কথা রয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূস শপথ গ্রহণের পর আরো ১৬ জন উপদেষ্টা শপথ নেবেন।