দেশে করোনা সংক্রমণ বাড়ছে। গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ২৬ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ সময় ২৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৮ দশমিক ৯৩ শতাংশ। রোববার (১৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
গত ২৪ ঘণ্টায় কভিড-১৯ আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ২৯ হাজার ৫০৩ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। নভেল করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ৪১০ জন।















