নৌপথে হয়রানি ও চাঁদাবাজি বন্ধে নারায়ণগঞ্জে কর্মবিরতি পালন করেছেন বাল্কহেড শ্রমিকরা। নৌ শ্রমিকদের নিরাপত্তা দেয়া না হলে কর্মবিরতি অব্যাহত রাখা হবে বলেও হুঁশিয়ার করেন তারা। গতকাল বিকালে মদনগঞ্জের শান্তিরচরে শীতলক্ষ্যা নদীতীরে কর্মবিরতি পালন করেন শ্রমিকরা।