গাইবান্ধার সুন্দরগঞ্জে ভিজিএফের চালসহ একটি ট্রাক জব্দ করেছে স্থানীয় প্রশাসন। ঈদুল ফিতর উপলক্ষে বরাদ্দ দেয়া ভিজিএফের চালের বস্তা বদলে কালোবাজারে বিক্রি করা হচ্ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। গতকাল দুপুর ১২টার দিকে মজুমদার হাট থেকে চালসহ মিনি ট্রাকটি আটক করেন বিএনপি নেতা আব্দুর রাজ্জাক ও স্থানীয় জনতা। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি), সেনাবাহিনী ও পুলিশ এসে ট্রাকটি থানায় নিয়ে যায়।