আজ মহা আনন্দের দিন। আজ নতুন বাংলাদেশের জন্মদিন। আজ আমরা সারা দিন উৎসব পালন করব। ভোট দিয়ে এ প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোট দেন বলে জানিয়েছে তার দপ্তর।

WhatsApp Image 2026-02-12 at 10.41.26 AM

গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন প্রধান উপদেষ্টা। ছবি- প্রেস উইং

ভোট দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, যে প্রক্রিয়া আজ শুরু হলো, এর মাধ্যমে আমরা দুঃস্বপ্নময় অতীতকে বর্জন করলাম। আজ থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার সুযোগ পেলাম। আজ আমাদের উৎসব পূর্ণতা পাবে গণভোট দিয়ে। নির্বাচন গুরুত্বপূর্ণ, গণভোট খুবই গুরুত্বপূর্ণ। আমি সবাইকে গণভোটে অংশ নেয়ার আহ্বান জানাই, যাতে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি।

তিনি আরো বলেন, আজ বাংলাদেশের সবার সঙ্গে আমার জীবনের এক মহা আনন্দের দিন। আজ মুক্তির দিন, দুঃস্বপ্নের অবসানের দিন। নতুন স্বপ্নের শুরু।