নিরাপদ সড়ক নিশ্চিতের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন হয়েছে। গতকাল বেলা ১১টায় শহরের ডিবি রোডে গাইবান্ধাবাসীর ব্যানারে এ মানববন্ধন হয়। সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত নাফিস শাহরিয়ার আকাশের বন্ধু ও স্বজনরা এ কর্মসূচির আয়োজন করেন। সড়ক নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন দাবি তুলে ধরেন তারা। দাবিগুলোর মধ্যে রয়েছে সড়ক-মহাসড়ক চলাচল উপযোগী করে তোলা, চালক ও সহকারীদের সড়ক নিরাপত্তা এবং ট্রাফিক আইন বিষয়ে প্রশিক্ষণ, ফিটনেসবিহীন যানবাহন সড়কে চলতে না দেয়া ইত্যাদি।
গাইবান্ধায় নিরাপদ সড়ক নিশ্চিতের দাবিতে মানববন্ধন
নিরাপদ সড়ক নিশ্চিতের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন হয়েছে। গতকাল বেলা ১১টায় শহরের ডিবি রোডে গাইবান্ধাবাসীর ব্যানারে এ মানববন্ধন হয়।










