মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে পরিচালিত অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ১৪ জেলেকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড দেয়া হয়।

মঙ্গলবার (১৪ অক্টোবর) ভোর থেকে সকাল পর্যন্ত উপজেলার কলমা, গাওদিয়া, ডহরী, শামুরবাড়ি ও বেজগাঁও এলাকায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌ পুলিশ ও কোস্টগার্ড। অভিযানে প্রায় ১০ কেজি ইলিশ মাছ ও আনুমানিক ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। অভিযান শেষে জব্দ জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয় এবং উদ্ধার মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, প্রথম অভিযানে আট জেলেকে ৭ দিনের ও দ্বিতীয় অভিযানে ৭ জেলেকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ পারভেজ।