নভেম্বর মাসের জন্য ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম অপরিবর্তিত রাখছে সরকার। আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
এতে বলা হয়েছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গত ২০ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের নতুন মূল্যহার নির্ধারণ করা হয়েছিল। সেই সিদ্ধান্ত অনুযায়ী, ডিজেলের দাম প্রতি লিটার ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা নির্ধারণ করা হয়। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকেও এ মূল্যহার বহাল থাকবে।










