দখল ও দূষণের কবল থেকে মুন্সিগঞ্জের মিরকাদিমের খাল রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে এ কর্মসূচি আয়োজন করে মিরকাদিম পৌর খাল ও পরিবেশ রক্ষা মঞ্চ নামে একটি সামাজিক সংগঠন। বক্তারা বলেন, দখল ও দূষণে অস্তিত্ব সংকটে পড়েছে মিরকাদিম পৌরসভার খালগুলো। এরই মধ্যে পানিপ্রবাহ বন্ধ হয়ে বেশ কয়েকটি খাল নালায় পরিণত হয়েছে। দ্রুত খাল খননের পাশাপাশি দখল ঠেকাতে স্থানীয় প্রশাসনকে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।
মানববন্ধন
দখল ও দূষণের কবল থেকে মুন্সিগঞ্জের মিরকাদিমের খাল রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
দখল ও দূষণের কবল থেকে মুন্সিগঞ্জের মিরকাদিমের খাল রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।










