জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে সাফল্য পেয়েছে। ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা দলটির ছয়জন নেতা ত্রয়োদশ জাতীয় সংসদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

দলের শীর্ষ নেতাদের মধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বিজয়ী হয়েছেন ঢাকা-১১ আসন থেকে। এনসিপির সদস্য সচিব আখতার হোসাইন জয় পেয়েছেন রংপুর-৪ আসনে। দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ নির্বাচিত হয়েছেন কুমিল্লা-৪ আসন থেকে।

এছাড়া এনসিপির যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ জয়ী হয়েছেন নোয়াখালী-৬ থেকে, দলটির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মুজাহিদ নির্বাচিত হয়েছেন কুড়িগ্রাম-২ আসনে। আর দলটির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন জয় পেয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসন থেকে।

এবারের নির্বাচনে মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ছিল ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ। প্রতিদ্বন্দ্বিতা করে ৫০টি রাজনৈতিক দল এবং প্রার্থী ছিলেন মোট ২ হাজার ২৮ জন।