দীর্ঘ ২৩ বছর পলাতক থাকার পর হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ড সাজাপ্রাপ্ত
আসামি নজরুল মাঝিকে (৪৫) গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের
ফতুল্লার ইদ্রাকপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১১ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মেজর অনাবিল ইমাম স্বাক্ষরিত
প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র্যাব জানায়, মামলা হওয়ার পর থেকে আসামি আইনশৃঙ্খলা
বাহিনীর হাতে গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায় এবং দীর্ঘ দিন পলাতক থাকে। পরে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ানা ইস্যু হলে র্যাব-১১,
সিপিসি-১ এর নারায়ণগঞ্জের একটি দল অভিযান পরিচালনা করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও
তথ্য-প্রযুক্তির সহায়তায় নজরুল মাঝিকে গ্রেফতার করা হয়। নজরুল ইসলাম মুন্সীগঞ্জের সদর থানার মাকহাটি গ্রামের মতি মাঝির ছেলে।










