নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেরামতের সময় ট্রাকের নিচে চাপা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভুলতা হাইওয়ে পুলিশের টিআই আশরাফ।

শুক্রবার (১২ জানুয়ারি) ভোরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে মৃতদের পরিচয় জানা যায়নি।

ভুলতা হাইওয়ে পুলিশের টিআই আশরাফ জানান, ভোরে একটি মালবোঝাই ট্রাক পুরিন্দার কাছে এসে নষ্ট হয়ে যায়। এ সময় রাস্তার পাশে ট্রাকটির নিচে জেক দিয়ে আটকিয়ে চালক ও হেলপার ট্রাকটি ঠিক করছিলেন। হঠাৎ জেকটি ভেঙ্গে ট্রাক তাদের উপরে পড়ে যায়। ট্রাকের চাপায় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি সরিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। তাদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহটি বর্তমানে ভুলতা পুলিশ ফাঁড়িতে রয়েছে।