ঝালকাঠির নলছিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কেএম সবুজের ওপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত সবুজকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এ ব্যাপারে অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন নলছিটি থানার ওসি আব্দুস ছালাম।