টেকনাফে র‌্যাব পরিচয়ে অপহরণের ৭২ ঘণ্টা পর রোহিঙ্গা মো. হাফিজউল্লাহকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। এর আগে ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে সেনাবাহিনী থেকে ২০১৯ সালে বহিষ্কৃত সৈনিক সুমন মুন্সীসহ তিনজনকে আটক করে র‍্যাব। গতকাল বিকালে র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার আ ম ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।