তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্ন নয়, এখন তা বাস্তবে রূপ নিয়ে দ্রুত দেশজুড়ে প্রসারিত হচ্ছে। শহর থেকে শুরু করে দুর্গম এলাকার মানুষের জীবনেও লেগেছে ডিজিটাল স্পর্শ। তিনি বলেন, প্রযুক্তির কল্যাণে কমেছে গ্রাম ও শহরের দূরত্ব। সবাই এর সুফল ভোগ করছেন।

গতকাল তিনি নাটোরের সিংড়ায় নির্মাণাধীন শেখ কামাল আইটি  ট্রেনিং অ্যান্ড ইনকিউবিশন সেন্টার, হাইটেক পার্ক ও শেখ রাসেল মিনি স্টেডিয়ামসহ পাঁচটি উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষের সভাপতিত্বে সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। ২০ একর জায়গায় ওপর ২৮০ কোটি টাকা ব্যয়ে মোট পাঁচটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।