প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যা মামলার ১ নং আসামি মেহরাজকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার (২৩ এপ্রিল) তাকে গাইবান্ধা থেকে গ্রেফতার করা হয়।

গণমাধ্যমে পাঠানো বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।