গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মাহাবুর রহমান (২৮) নামে এক যুবকের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) সন্ধ্যার দিকে বোরো ধান মাড়াইয়ে ফ্যান দিয়ে পরিষ্কারের সময় বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহাবুর রহমান উপজেলার ফরিদপুর ইউনিয়নের উত্তর ফরিদপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।

নিহতের স্বজনরা জানায়, মাহাবুর রহমান ওই সময় নিজ বাড়িতে বোরো ধান মাড়াই করছিলেন। ধানগুলো পরিষ্কারের জন্য বৈদ্যুতিক ফ্যান চালু করতে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা যান তিনি।

ফরিদপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্যা হাসিনা বেগম এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।