মেরি বেয়ো, সেনেগাল

ইংরেজি  ও আধুনিক ভাষা বিভাগ, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)

আমার দেশের প্রতিটি যুবকের মতো আমিও নতুন কিছু খুঁজছিলাম। আমার স্বপ্ন ছিল বিদেশে পড়াশোনা করা। উচ্চশিক্ষা নিতে ফ্রান্সে যাওয়ার জন্য বেশ কয়েকবার চেষ্টা করেছি, কিন্তু তা ফলপ্রসূ হয়নি। এর পরেই আমি আইইউবিএটিতে পড়াশোনার সুযোগ পেয়েছি। আমি আমার দেশ সেনেগাল থেকে আইইউবিএটির প্রথম এবং একমাত্র ছাত্র। তাই আইইউবিএটিতে পড়াশোনার জন্য কারো কাছ থেকে কোনো রেফারেন্স পাইনি। আমি কৌতূহলী ছিলাম। সৌভাগ্যবশত আমি একটি বৃত্তি পেয়েছি, যা আইইউবিএটিতে পড়াশোনার জন্য নির্বাচন করতে আমার যাত্রা সহজ করেছিল। তবে ভর্তি হওয়ার পরও আমার পছন্দ সম্পর্কে নিশ্চিত ছিলাম না, কারণ কোর্সগুলো অনলাইনে শুরু হয়েছিল। 

শিক্ষকদের পেশাদারত্ব ও উদারতা এবং উৎসাহের জন্য আমি আমার মন স্থির করতে পেরেছিলাম এবং আমার দেশ সেনেগাল থেকে বাংলাদেশে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আইইউবিএটির প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ, শ্যামল পরিবেশের জন্যও আমার প্রিয়। শিক্ষকরা খুবই পেশাদার এবং ছাত্রদের প্রতি বন্ধুসুলভ। আমি এখানে এক ধরনের বহুসংস্কৃতিও খুঁজে পাই, কারণ আইইউবিএটিতে বিভিন্ন দেশের অনেক আন্তর্জাতিক শিক্ষার্থী রয়েছে।

বাংলাদেশ এবং আমার দেশ সবই তৃতীয় বিশ্বের দেশ, তাই শিক্ষা ব্যবস্থার মধ্যে খুব বেশি পার্থক্য নেই। একমাত্র পার্থক্য আমি উল্লেখ করব যে আমি বাংলাদেশে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছি, যেটি সেনেগালে আমি যা জানতাম তার থেকে একটু ভিন্ন ধরনের পাঠ্যক্রম অনুসরণ করছে। কারণ আমরা ফরাসি ভাষায় পড়াশোনা করছি। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের খুব বেশি সময় দিচ্ছে না। এ কারণে অনেক সময় অনেক শিক্ষার্থী অনেক বেশি চাপ ও বিষণ্নতায় ভোগে। আমি চাই এটি আরো উন্নত হবে।