নওগাঁ ও মেহেরপুরে একটি করে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনে দুটি আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এর অনুমোদন দেয়া হয়। ২২ আগস্ট দুপুরে বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, মেহেরপুরে ‘মুজিবনগর বিশ্ববিদ্যালয়’ এবং নওগাঁয় ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপন করতে আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।
মেহেরপুর-নওগাঁয় বিশ্ববিদ্যালয় আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন
নওগাঁ ও মেহেরপুরে একটি করে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনে দুটি আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এর অনুমোদন দেয়া হয়।










