ইন্টারভিউ চলাকালীন আপনাকে আরো আত্মবিশ্বাসী প্রমাণ করার জন্য ইন্টারভিউর আগের দিনগুলোয় আপনি বেশ কয়েকটি কাজ করতে পারেন। প্রথমেই প্রতিষ্ঠান নিয়ে গবেষণা শুরু করুন। ইন্টার্নশিপ ইন্টারভিউর জন্য নিজেকে প্রস্তুত করার একটি গুরুত্বপূর্ণ উপায় কোম্পানি বা প্রতিষ্ঠানের মিশন, দৃষ্টিভঙ্গি এবং লক্ষ্য সম্পর্কে জানা। এ জ্ঞান আপনাকে ইন্টারভিউয়ারকে উত্তর দিতে এবং কোম্পানির প্রতি আগ্রহ দেখাতে সাহায্য করবে। কোম্পানির ওয়েবসাইট পরিদর্শন করে এবং বিষয়বস্তুর সঙ্গে নিজেকে পরিচিত করে গবেষণা শুরু করুন। কোম্পানি পর্যালোচনা এবং প্রশ্নোত্তরের মতো আরো বিস্তারিত জানার জন্য কোম্পানির ওয়েব পেজে যান ৷এবং সংস্থার সঙ্গে সম্পর্কিত সাম্প্রতিক খবর এবং প্রেস রিলিজ খুঁজুন।

কাজের নমুনা সংগ্রহ করুন। আপনি যদি বিজ্ঞাপন বা প্রকাশনার মতো কোনো শিল্পে ইন্টার্নশিপের জন্য আবেদন করেন, তাহলে আপনার কাজের নমুনা দেয়া গুরুত্বপূর্ণ। আপনার যদি দেখানোর মতো কিছু না থাকে তবে চিন্তা করবেন না। সব শিল্পে কাজের নমুনার প্রয়োজন হয় না এবং ইন্টার্নশিপের জন্য আবেদন করলে সাক্ষাৎকারকারীরা সম্ভবত আপনার কাছে ব্যাপক বাস্তব অভিজ্ঞতার আশা করবে না। যদি তারা আপনাকে সাক্ষাৎকারের আগে অ্যাসাইনমেন্ট দিয়ে থাকে তবে আপনার সেরা প্রচেষ্টা দিতে ভুলবেন না। সাক্ষাৎকার অনুশীলন করুন। যদিও আপনি একজন ইন্টারভিউয়ার জিজ্ঞাসা করতে পারেন এমন প্রতিটি প্রশ্নের জন্য নিজেকে প্রস্তুত করতে পারবেন না। তবে আপনি প্রায়ই জিজ্ঞাসিত প্রশ্নগুলো পর্যালোচনা করতে পারেন এবং কেমন উত্তর দেবেন তা অনুশীলন করুন। উত্তরগুলো মুখস্থ করার দরকার নেই, শুধু মূল ধারণাগুলো আয়ত্ত করুন। এটি আপনাকে স্পষ্ট এবং সংক্ষিপ্ত উত্তর দিতে সাহায্য করবে। নিজেকে কীভাবে উপস্থাপন করবেন তা অনুশীলন করতে পারেন। গবেষণার পর কোম্পানি এবং কাজের বিবরণ সম্পর্কে প্রশ্নের একটি তালিকা তৈরি করুন। এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করা আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে যে আপনি এ পদের জন্য সত্যিকারের আগ্রহী। উদাহরণস্বরূপ, আপনি জিজ্ঞাসা করতে পারেন, অফিসের পরিবেশ কেমন?’ অথবা ‘ইন্টার্নদের জন্য আপনার কোম্পানির লক্ষ্য কী?’ সাক্ষাৎকারের আগে কোম্পানির যেকোনো নির্দেশনা অনুসরণ করে আপনার পোশাক ঠিক করুন। যদি তারা আপনাকে কোনো তথ্য না দেয়, তাহলে ধরে নেয়া ভালো যে ফরমাল পোশাক প্রত্যাশিত। সাক্ষাৎকারের আগে চাপ কমাতে আপনার পোশাক আগে থেকে বাছাই করে সব গুছিয়ে রাখুন। আপনার ইন্টারভিউ অ্যাপয়েনমেন্টের কমপক্ষে ১৫ মিনিট আগে পৌঁছানোর পরিকল্পনা নিয়ে বের হন। একাধিক ইন্টারভিউয়ার মিটিংয়ে যোগ দিলে আপনার জীবনবৃত্তান্ত এবং একাডেমিক ডকুমেন্টেসর অতিরিক্ত কপি সঙ্গে আনুন।