মানবসম্পদ ব্যবস্থাপনা একটি অত্যন্ত আকর্ষণীয় পেশা, এর জন্য প্রস্তুতি নেয়াও তুলনামূলক সহজ। তবে যেকোনো প্রতিষ্ঠানে চাকরি শুরু করার আগে প্রতিষ্ঠানটি সম্পর্কে ভালোভাবে জেনে নেয়া অত্যাবশ্যক। আপনার সঠিক সময়োপযোগী সিদ্ধান্ত একটি উন্নত প্রতিষ্ঠানে আধুনিক চাকরির দরজা খুলে দিতে পারে। মানবসম্পদ ব্যবস্থাপনায় ক্যারিয়ার শুরু করতে এবং একজন এইচআর পেশাদার হিসেবে দক্ষতা বিকাশের জন্য বেশ কয়েকটি পদক্ষেপ নিতে পারেন। আসুন কিছু মৌলিক পদক্ষেপ সম্পর্কে জেনে নিই।

যোগ্যতা অর্জন করুন

মানবসম্পদে একটি ডিগ্রি বা অন্যান্য যোগ্যতা অর্জন একটি সফল এইচআর ক্যারিয়ারের ভিত্তি স্থাপনের দুর্দান্ত উপায়। যদিও কিছু এইচআর পদের জন্য আবেদন করার সময় এসব বাধ্যতামূলক নয়। তবে এটি আপনার সিভিকে চিত্তাকর্ষক দেখাবে, আপনাকে আনুষ্ঠানিক শিক্ষার প্রয়োজনীয়তাসহ চাকরিতে আবেদন করতে সক্ষম করবে এবং আপনাকে এইচআর ভূমিকার জন্য উপযুক্ত হিসেবে উপস্থাপন করবে।

2

সার্টিফিকেট অর্জন

আরেকটি বিকল্প হলো পেশাদার এইচআর সার্টিফিকেশন লাভ করা। আপনার নিজের সময়মতো অনলাইনে সম্পন্ন করা যেতে পারে এমন অনেক সার্টিফিকেট কোর্স রয়েছে, যা আপনাকে আপনার দায়িত্ব ও প্রতিশ্রুতিগুলো পালনে নিজেকে আরো দক্ষ করবে। একটি সার্টিফিকেট আপনার সিভিকে দুর্দান্ত করে তুলবে। এটি আপনার কাঙ্ক্ষিত পদে ক্যারিয়ার গঠন সহজ করে তুলবে। আপনি যেখানে ক্যারিয়ার গড়তে চান সে সম্পর্কে চিন্তা করুন এবং এটির সঙ্গে মেলে এমন একটি উপযুক্ত সার্টিফিকেট অর্জন করুন।

পেশাদার হয়ে উঠুন

আপনি বিশেষায়িত যে ক্ষেত্রে কাজ করতে চান সেটি ছাড়াও পাঁচটি মূল এইচআর দক্ষতা যেমন ব্যবসায়িক বুদ্ধিমত্তা, ডাটা সাক্ষরতা, ডিজিটাল তৎপরতা, পিপল অ্যাডভোকেসি ও সম্পাদনের উৎকর্ষের বিষয়ে সাধারণ ধারণা থাকা অপরিহার্য। এটি এইচআর পেশাদার হওয়ার জন্য গুরুত্বপূর্ণ। কাজের ধরন পরিবর্তিত হওয়ার সঙ্গে সঙ্গে ভবিষ্যতে আপনার প্রয়োজনীয় দক্ষতাগুলোর প্রতি গভীর মনোযোগ দিন, বিশেষ করে আমরা যখন প্রযুক্তিতে নানা দিক থেকে অগ্রসর হচ্ছি।

কাজের প্রশিক্ষণ নিন

একবার আপনি এইচআরে কাজ করার পর অতিরিক্ত প্রজেক্ট নেয়ার চেষ্টা করুন, যা আপনাকে আপনার কমফোর্ট জোন থেকে বের করবে এবং আপনাকে আপনার দক্ষতা বিকাশে সহায়তা করবে। অভিজ্ঞ এইচআর পেশাদারদের সঙ্গে কাজ করা আপনার ক্যারিয়ারে দ্রুত শিখতে ও অগ্রগতির একটি দুর্দান্ত উপায়। এছাড়া পেশাগতভাবে আপনার দক্ষতা বিকাশ চালিয়ে যান।

নেটওয়ার্কিং

এইচআর শিল্পের ইভেন্টগুলোয় অংশগ্রহণ করুন এবং সমবয়সীদের সঙ্গে যোগাযোগ রাখতে অনলাইন নেটওয়ার্কিং প্লাটফর্মগুলোয় যুক্ত হন। এগুলো প্রশ্ন জিজ্ঞাসা করা, পরামর্শ চাওয়া, জ্ঞান ভাগ করে নেয়া, নতুন চাকরির সুযোগ সম্পর্কে জানা ও সমসাময়িক ট্রেন্ডিং বিষয়গুলো সম্পর্ক জানার দুর্দান্ত জায়গা। এর মাধ্যমে আপনি আপনার নিজস্ব একটি বলয়ও তৈরি করতে পারেন।

একজন মেন্টর খুঁজুন

আপনার কাজের ক্ষেত্র যা-ই হোক না কেন একজন মেন্টর অমূল্য। তাদের অভিজ্ঞতা ও প্রজ্ঞা আপনাকে কঠিন সিদ্ধান্ত নিতে, আপনার ক্যারিয়ারের পথ তৈরি করতে এবং প্রয়োজনীয় এইচআর দক্ষতা বিকাশে সহায়তা করতে পারে। আপনি আপনার চারপাশে বা একটি নেটওয়ার্কিং গ্রুপের মাধ্যমে একজন মেন্টর খুঁজে পেতে পারেন। অনেক জ্ঞান ও অভিজ্ঞতার সঙ্গে বেশির ভাগ লোক তাদের উইংয়ের অধীনে একজন তরুণ পেশাদারকে নিতে ও অনুপ্রেরণার উৎস হতে পেরে খুশি।

শিখতে থাকুন

একটি সমৃদ্ধ মানবসম্পদ ব্যবস্থাপনায় ক্যারিয়ার উপভোগ করার চূড়ান্ত টিপস হলো শেখা বন্ধ না করা। নতুন প্রযুক্তি, নীতির পরিবর্তন এবং সর্বোত্তম অনুশীলনের পাশাপাশি সমসাময়িক প্রবণতাগুলোর সঙ্গে আপনার দক্ষতা এবং আপনার জ্ঞান বিকশিত করা চালিয়ে যান। নিয়মিত ইন্ডাস্ট্রি ব্লগ, ইন্ডাস্ট্রি ম্যাগাজিন, রিসার্চ পেপার ও এইচআর নিউজলেটার পড়তে পারেন। শেখার দরজা বন্ধ না করে নিয়মিত চর্চার মধ্যে রাখুন নিজেকে।