আপনি কি চীনে ক্রীড়াবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করতে আগ্রহী? যদি তাই হয়, সাংহাই ইউনিভার্সিটি অব স্পোর্ট আপনার জন্য উপযুক্ত হতে পারে। ক্রীড়াবিজ্ঞান গবেষণার জন্য বিশ্ববিদ্যালয়টি কেবল চীনের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি নয়, এটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য চীনা সরকারি বৃত্তি (সিএসসি) দিয়ে থাকে। বিশ্ববিদ্যালয়টি ক্রীড়াবিজ্ঞান গবেষণার জন্য বিখ্যাত। এজন্য চীনের শীর্ষ প্রতিষ্ঠানের মধ্যে স্থান পেয়েছে এটি। বিশ্ববিদ্যালয় ক্রীড়াবিজ্ঞান, শারীরিক শিক্ষা, ক্রীড়া প্রশিক্ষণ এবং ক্রীড়া সাংবাদিকতাসহ স্নাতক ও স্নাতক প্রোগ্রামগুলো অফার করে। একজন আন্তর্জাতিক ছাত্র হিসেবে আপনি সাংহাই ইউনিভার্সিটি অব স্পোর্টে পড়ার জন্য চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের (সিএসসি) জন্য আবেদন করতে পারেন। সিএসসি হলো একটি স্কলারশিপ প্রোগ্রাম, যা চীনে অধ্যয়নরত আন্তর্জাতিক ছাত্রদের চীনা শিক্ষা মন্ত্রণালয় দিয়ে থাকে।
সাংহাই ইউনিভার্সিটি অব স্পোর্ট সিএসসি স্কলারশিপের জন্য যোগ্য হতে আপনাকে অবশ্যই নিম্নলিখিত শর্তগুলো পূরণ করতে হবে। আপনাকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী ও একজন অ-চীনা নাগরিক হতে হবে। একটি স্নাতক ডিগ্রি থাকা আবশ্যক। ভালো একাডেমিক রেকর্ড থাকতে হবে। আপনাকে অবশ্যই ইংরেজি ভাষায় ভালো দক্ষতা থাকতে হবে। আপনি যে প্রোগ্রামটির জন্য আবেদন করছেন তার নির্দিষ্ট কিছু শর্ত থাকে, সেগুলো পূরণ করতে হবে।
সাংহাই ইউনিভার্সিটি অব স্পোর্ট সিএসসি স্কলারশিপের আবেদন করার জন্য প্রথমে আপনার পছন্দের প্রোগ্রাম ঠিক করুন এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রোগ্রামের বিবরণ দেখুন। চায়না স্কলারশিপ কাউন্সিলের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করুন। বিশ্ববিদ্যালয়ে সব প্রয়োজনীয় আবেদনপত্র জমা দিন। বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করুন। সবকিছু ঠিক হলে চীনে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করুন।
সাংহাই ইউনিভার্সিটি অব স্পোর্ট সিএসসি স্কলারশিপের জন্য নির্বাচন প্রক্রিয়া অত্যন্ত প্রতিযোগিতামূলক। বিশ্ববিদ্যালয় তাদের একাডেমিক রেকর্ড, গবেষণার অভিজ্ঞতা ও ভবিষ্যতের সাফল্যের সম্ভাবনার ওপর ভিত্তি করে আবেদনকারীদের মূল্যায়ন করে। সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের ব্যক্তিগতভাবে বা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে একটি সাক্ষাৎকারের জন্য আমন্ত্রণ জানানো হতে পারে।
সাংহাই ইউনিভার্সিটি অব স্পোর্ট সিএসসি স্কলারশিপ আবেদনের জন্য নিম্নলিখিত নথিগুলোর প্রয়োজন হবে। এর মধ্যে রয়েছে চীনা সরকারি বৃত্তির জন্য আবেদনপত্র এজেন্সি নম্বর, সাংহাই ইউনিভার্সিটি অব স্পোর্টের জন্য আবেদনপত্র, সর্বোচ্চ ডিগ্রি সার্টিফিকেট (নোটারাইজড কপি), স্নাতক ট্রান্সক্রিপ্ট, আপনি যদি চীনে থাকেন, তবে চীনের সাম্প্রতিক ভিসা বা বসবাসের অনুমতি, গবেষণা প্রস্তাব, দুই সুপারিশপত্র, পাসপোর্টের অনুলিপি, শারীরিক পরীক্ষা ফর্ম (স্বাস্থ্য প্রতিবেদন), ইংরেজি দক্ষতা সার্টিফিকেট (আইইএলটিএস বাধ্যতামূলক নয়), পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
সাংহাই ইউনিভার্সিটি অব স্পোর্ট সিএসসি বৃত্তি পেলে টিউশন ফি মওকুফ, ক্যাম্পাসে আবাসন ব্যবস্থা, মাসিক উপবৃত্তি ও চিকিৎসা বীমা সুবিধা পান একজন শিক্ষার্থী।










