বিদেশে এইচআর ম্যানেজমেন্ট কোর্স অধ্যয়নে সেরা দেশগুলো হলো মার্কিন যুক্তরাষ্ট্র (ইউএসএ), যুক্তরাজ্য (ইউকে), কানাডা, জার্মানি ও অস্ট্রেলিয়া। দেশগুলোর কিউএস ওয়ার্ল্ড র‍্যাংকিংয়ে শীর্ষে থাকা বিশ্ববিদ্যালয়গুলো এইচআর ম্যানেজমেন্ট ডিগ্রি অফার করে। বিদেশে মানবসম্পদ ব্যবস্থাপনা অধ্যয়ন করা আপনাকে নিয়োগ, বাজেট, নিরাপত্তা ও কর্মচারী সম্পর্কের মতো প্রয়োজনীয় অনুশীলনের সঙ্গে পরিচয় করিয়ে দেবে। যেকোনো প্রতিষ্ঠানে মানবসম্পদ বিভাগ হলো মেরুদণ্ড, কারণ এটি কর্মীদের এবং বিভিন্ন কাজের প্রক্রিয়ার পটভূমিতে তত্ত্বাবধান করে। তাই এ বিষয়ে বিদেশে উচ্চশিক্ষা নিলে গড়া যায় উজ্জ্বল ক্যারিয়ার।

যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়, মিশিগান বিশ্ববিদ্যালয়, নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটি, নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয় হিউম্যান ক্যাপিটাল ম্যানেজমেন্টে স্নাতকোত্তর বিভিন্ন কোর্স অফার করে। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল) ব্যবস্থাপনা বিজ্ঞান, এডিনবার্গ বিশ্ববিদ্যালয় মানবসম্পদ ব্যবস্থাপনায় এমএ, ইউনিভার্সিটি অব লন্ডনের লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সে মানবসম্পদ সংস্থায় এমএসসি ও পিএইচডি, অ্যাস্টন বিশ্ববিদ্যালয়ে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে এমএসসি, হিউম্যান রিসোর্স অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্টে এমএসসি করার সুযোগ রয়েছে।

কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে শ্রম-ব্যবস্থাপনা সম্পর্ক, মানবসম্পদ ও ম্যানেজমেন্ট মাস্টার, টরন্টো বিশ্ববিদ্যালয়, ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়, এইচইসি মন্ট্রিল বিশ্ববিদ্যালয়ে মানবসম্পদ ব্যবস্থাপনায় ডিপ্লোমা ও মাস্টার্স ডিগ্রি গ্রহণ করা যাবে।

জার্মানির হামবুর্গ বিশ্ববিদ্যালয়ে মানবসম্পদ ব্যবস্থাপনায় এমবিএ, মিউনিখের ইইউ বিজনেস স্কুলে মানবসম্পদ ব্যবস্থাপনায় এমবিএ, এসআরএইচ ইউনিভার্সিটি বার্লিনে ইন্টারন্যাশনাল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে এমবিএ, গটিংজেন বিশ্ববিদ্যালয়ে বিজনেস অ্যান্ড হিউম্যান রিসোর্স এডুকেশন, ব্যবসায় শিক্ষা এবং মানবসম্পদ উন্নয়নে এমএস (জার্মান ভাষায়) করার সুযোগ রয়েছে।

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক ব্যবস্থাপনায় মাস্টার্স, মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে মাস্টার অব ম্যানেজমেন্ট (মানবসম্পদ), সিডনি বিশ্ববিদ্যালয়ে মানবসম্পদ ব্যবস্থাপনা এবং শিল্প সম্পর্ক, মোনাশ বিশ্ববিদ্যালয়ে মানবসম্পদ ব্যবস্থাপনায় স্নাতকোত্তর করার সুযোগ রয়েছে।