বাংলাদেশে শুধু ঢাকা শহরে চারটি জিআরই পরীক্ষা কেন্দ্র রয়েছে। আপনার নিজের সুবিধাজনক অবস্থানে রয়েছে এমন কেন্দ্র বেছে নিতে পারেন। জিআরই এক্সামের জন্য রেজিস্ট্রেশন করতে প্রথমে  ইটিএসে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার পর জিআরই জেনারেল টেস্ট দিতে চান নাকি জিআরই সাবজেক্ট টেস্ট দিতে চান তা ঠিক করতে হবে। এরপর এক্সাম ডেট এবং সেন্টার সিলেক্ট করতে হবে। সিট বুকিংয়ের কাজ হয়ে গেলে পেমেন্ট পেজ আসবে। অনলাইনে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ডের মাধ্যমে জেনারেল টেস্টের জন্য নির্দিষ্ট পরিমাণ ইউএস ডলার পরিশোধ করতে হয়। রেজিস্ট্রেশনের জন্য অফিশিয়াল ওয়েবসাইট https://www.ets.org/gre বাংলাদেশে জিআরই টেস্ট সেন্টারগুলো হলো:

সেন্টার ওয়ান:

আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশন (এএএ), হাউজ ১৪৫, রোড ১৩বি, ব্লক # ই, বনানী, ঢাকা

সেন্টার টু:

ইউএস সফটওয়্যার লিমিটেড

৬৯/বি পান্থপথ, ঢাকা।

সেন্টার থ্রি:

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)

ক্যাম্পাস ৫, রোড # ২১, বাড়ি # ৫৫/বি, কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ইকবাল সেন্টারের বিপরীত পাশে, এআইইউবি, ঢাকা

সেন্টার ফোর:

ডিএনএস সফটওয়্যার লিমিটেড

প্যারাগন হাউজ, ৫, মহাখালী সি/এ, চতুর্থ তলা, ঢাকা