সিএমএসএমই উদ্যোক্তাদের জন্য কমার্শিয়াল বিল্ডিং লোন, কমার্শিয়াল ভেহিকল লোন, সাপ্লাই চেইন ফাইন্যান্স এবং এসএমই বিজনেস অ্যাকাউন্ট নামে নতুন চারটি পণ্যসেবা চালু করেছে এনসিসি ব্যাংক। সম্প্রতি ঢাকায় এনসিসি ব্যাংক ভবনে এসএমই রিলেশনশিপ ম্যানেজারদের সম্মেলনে এসব পণ্যসেবার উদ্বোধন করেন ব্যাংকের এমডি ও প্রধান নির্বাহী এম শামসুল আরেফিন। এ সময় ডিএমডি মো. মাহবুব আলম, মো. রাফাত উল্লা খান, মো. মনিরুল আলম ও মোহাম্মদ মিজানুর রহমান উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে ছিলেন এসইভিপি ও সিআইও মোহাম্মদ আনিসুর রহমান, ইভিপি ও স্ট্র্যাটেজি অ্যান্ড ইমার্জিং বিজনেস হেড মোহাম্মদ রিদওয়ানুল হক, এসভিপি ও মানবসম্পদ বিভাগের প্রধান সৈয়দ হাসনাইন মামুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।—বিজ্ঞপ্তি