এর অংশ হিসেবে গতকাল চট্টগ্রামের অনন্যা আবাসিক এলাকায় বিদ্যালয় প্রাঙ্গণে চিত্র প্রদর্শনী এবং ‘স্টিমস ডে’ শীর্ষক প্রেজেন্টেশনের আয়োজন করা হয়।

২০২৫-২৬ শিক্ষাবর্ষজুড়ে ফ্রোবেল একাডেমির শিক্ষাক্রম, শিল্পকলা এবং প্রকল্পভিত্তিক শিক্ষার মূল প্রতিপাদ্য ছিল পরিবেশবান্ধব উন্নয়ন সচেতনতা। চিত্র প্রদর্শনীতে শিক্ষার্থীদের তৈরি জলবায়ুকেন্দ্রিক বিভিন্ন শিল্পকর্ম, গবেষণার অর্জন ও ইনস্টলেশন প্রদর্শন করা হয়। অন্যদিকে স্টিমস প্রেজেন্টেশনের মাধ্যমে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, শিল্পকলা, গণিত এবং ক্রীড়া—এ বিষয়গুলোর সমন্বিত ও বহুমুখী শিক্ষণ প্রক্রিয়া ফুটিয়ে তোলা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কর্নেল মো. ইকবাল হোসেন; সারা অ্যাকুয়া সলিউশনসের কনসালট্যান্ট ও অপারেশনস লিড প্রকৌশলী আবু রাসেল চৌধুরী; ফুলকির অধ্যক্ষ ও পরিচালক শিলা মোমেন এবং কবি ও লেখক আবুল মোমেন।

এ উদ্যোগটি সার্বিকভাবে পরিচালনা করেন প্রতিষ্ঠানটির পরিচালক ও অধ্যক্ষ হাওরা (তেহসিন) জোহাইর। ২০১৭ সালে প্রতিষ্ঠিত ফ্রোবেল একাডেমি চট্টগ্রামের একমাত্র অন্তর্ভুক্তিমূলক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, যেখানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশাপাশি সব ধরনের শিক্ষার্থী সমান সুযোগ-সুবিধা লাভ করে।