স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সাউথইস্ট ইউনিভার্সিটি। বুধবার (১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম।

অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) মো. আনোয়ারুল ইসলাম। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

বিশেষ বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. দেওয়ান মো. ফরিদ।

আলোচনা সভায় বক্তারা স্বাধীনতার ইতিহাস ও তাৎপর্য তুলে ধরার পাশাপাশি তরুণ প্রজন্মের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পরবর্তীতে অনুষ্ঠিত সাংস্কৃতিক পর্বে দেশাত্মবোধক পরিবেশনার মাধ্যমে দিবসটির গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

-বিজ্ঞপ্তি