মানসম্মত খাদ্য উপাদানের ব্যবহার ও সৃজনশীল রান্নার চর্চা উৎসাহিত করার লক্ষ্য নিয়ে ঢাকায় উদযাপিত হয়েছে ‘আন্তর্জাতিক শেফস ডে ২০২৬’। রাজধানীর একটি হোটেলে গতকাল ‘আগামীর জন্য স্বাস্থ্যকর খাবার’ প্রতিপাদ্যে এ অনুষ্ঠানের আয়োজন করে শেফস ফেডারেশন অব বাংলাদেশ (সিএফবি)। এতে ছয় শতাধিক শেফ ও রন্ধন শিল্পসংশ্লিষ্ট পেশাজীবী অংশ নেন। অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর ছিল মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) ব্র্যান্ড ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার। এমজিআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূত লাল্লা বাউথাইনা এল কেরদৌদি এল কৌলালি। তিনি বলেন, ‘পুষ্টিকর উপাদান দিয়ে সুস্বাদু খাবার তৈরি ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতনতা বাড়াতে শেফদের ভূমিকা গুরুত্বপূর্ণ।’
সিএফবি সভাপতি শেফ জহির খান বলেন, ‘স্বাস্থ্যকর খাবার তৈরিতে মানসম্মত উপাদান নির্বাচন ও নতুন রেসিপি উদ্ভাবন জরুরি। আন্তর্জাতিক শেফস ডে পেশাজীবীদের অভিজ্ঞতা বিনিময় ও দক্ষতা বৃদ্ধির সুযোগ তৈরি করে।’
অনুষ্ঠানে এমজিআইয়ের চিফ অ্যাকাউন্টস অফিসার মো. রহমতুল্লাহ খোন্দকার বলেন, ‘রন্ধনশিল্পের পেশাজীবীদের সঙ্গে কাজের মাধ্যমে মানসম্মত খাদ্য উপাদানের ব্যবহার ও সৃজনশীল রান্নার চর্চাকে উৎসাহিত করা সম্ভব। ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার শেফদের দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন খাবার তৈরিতে সহায়তা করবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিএফবির প্রধান উপদেষ্টা শাকাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক শেফ বোরহান খান এবং জ্যেষ্ঠ সহসভাপতি জুলিয়ান সিটল বাটলারো ও শেফ জসিম উদ্দিন।
এমজিআইয়ের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার (অ্যাকাউন্টস) মো. মাহবুবুর আলম, ডেপুটি জেনারেল ম্যানেজার (ব্র্যান্ড) মুহাম্মদ মাহবুবুর রহমান এবং ডেপুটি জেনারেল ম্যানেজার (করপোরেট সেলস) শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডারের এক্সপেরিয়েন্স জোনে পণ্যটির বহুমুখী ব্যবহার তুলে ধরা হয়। এ পাউডার দিয়ে তৈরি ফিরনি ও দই পরিবেশন করা হয়। এছাড়া ছিল লাকি ড্র, ব্র্যান্ডেড ফটো বুথ ও ফ্রেশ কফি কর্নার।










