চট্টগ্রামের দেওয়ানহাটে ট্রাস্ট ব্যাংক পিএলসির নতুন উপশাখার কার্যক্রম শুরু হয়েছে। ব্যাংকের এমডি আহসান জামান চৌধুরী সম্প্রতি এ উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে চট্টগ্রামের শীর্ষস্থানীয় ব্যবসায়ী, শিল্পপতি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি