বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ উপলক্ষে সম্প্রতি সাউথইস্ট ইউনিভার্সিটিতে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন লেখক ও বুদ্ধিজীবী অধ্যাপক ড. সলিমুল্লাহ খান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলামের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম মোফাজ্জল হোসেন এবং বিজনেস স্টাডিজ স্কুলের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম। সভায় রেজিস্ট্রার, অতিরিক্ত রেজিস্ট্রার, ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা এবং সাউথইস্ট ইউনিভার্সিটির ১৯টি শিক্ষার্থী ক্লাবের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। —বিজ্ঞপ্তি