সোসাইটি ফর ক্রিটিক্যাল লিগ্যাল স্টাডিজ (এসসিএলএস) আয়োজিত এ প্রতিযোগিতার প্রতিপাদ্য ছিল ‘ইন্টারন্যাশনাল হিউম্যানিটারিয়ান ল’। দেশের ৪২টি বিশ্ববিদ্যালয়ের ৬৩টি দল লিখিত মেমোরিয়াল জমা দেয়। সেখান থেকে নির্বাচিত ১৬টি দল মৌখিক পর্বে অংশ নেয়।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রানার্সআপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বেস্ট মেমোরিয়াল পুরস্কার পেয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও বেস্ট ইমার্জিং টিম হয়েছে লিডিং ইউনিভার্সিটি। এছাড়া বেস্ট ওরালিস্ট নির্বাচিত হয়েছেন লিডিং ইউনিভার্সিটির শামস আবিরুজ্জামান শাইয়ুম। পরে বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন এবং গেস্ট অব অনার হিসেবে ছিলেন বিচারপতি রেজাউল করিম। অন্য অতিথিদের মধ্যে ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান; অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ; বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন) এবং জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ এ ই এম ইসমাইল হোসেন; চবির আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাফর উল্লাহ তালুকদার।