ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) ও মাস্টারকার্ডের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে অরেঞ্জ ক্লাব সদস্যদের জন্য তিনটি নতুন কো-ব্র্যান্ডেড কার্ড এনেছে ডিজিটাল অপারেটর বাংলালিংক। এগুলো হলো মাস্টারকার্ড ওয়ার্ল্ড ক্রেডিট কার্ড, মাস্টারকার্ড টাইটানিয়াম ক্রেডিট কার্ড ও মাস্টারকার্ড প্রিপেইড কার্ড। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এসব কার্ডের উদ্বোধন করেন বাংলালিংকের সিইও এরিক অস, ইস্টার্ন ব্যাংকের এমডি আলী রেজা ইফতেখার ও মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল। বাংলালিংক ব্যবহারকারীদের লয়্যালটি প্রোগ্রাম বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা এসব কার্ড ব্যবহার করে বিশেষ অফার এবং কেনাকাটার বিপরীতে পয়েন্ট অর্জন ও রিডিম করার সুযোগ পাবেন।—বিজ্ঞপ্তি