গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের মালঞ্চা গ্রামে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। বিশেষ এ অভিযানে ১৮০ পিস নেশা জাতীয় ট্যাবলেট টাপেন্টাডল, ছয়টি দেশীয় অস্ত্র, দুটি মোবাইল ফোন ও ৫০০ টাকার একটি জাল নোট জব্দ করা হয়। এ সময় বাহাদুর সরকার নামে একজনকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।