বিশ্ব অ্যানেস্থেসিয়া দিবস উপলক্ষে ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড এবং এর সহযোগী প্রতিষ্ঠান জামালপুরের এম এ রশিদ হাসপাতাল ও ধানমন্ডির মডেক্সে বিশ্ব অ্যানেস্থেসিয়া দিবস উদযাপিত হয়েছে। আজ বুধবার (১৬ অক্টোবর) দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়েছে।
দিনের শুরুতে ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড এবং এম এ রশিদ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ও মেডিকেল পেশাজীবীরা অংশগ্রহণে একটি র্যালি বের করা হয়। এতে অ্যানেস্থেসিয়ার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এবং সাধারণ মানুষের মধ্যে অ্যানেস্থেসিয়া সংক্রান্ত ভীতি দূর করার লক্ষ্যে চিকিৎসকরা সরাসরি কথা বলেন। চিকিৎসকরা মনে করেন এতে অ্যানেস্থেসিয়া সম্পর্কিত ভুল ধারণা দূর হবে এবং মানুষ সঠিক তথ্য জানতে পারবে।

এছাড়াও ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেডের উদ্যোগে একটি বৈজ্ঞানিক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে অ্যানেস্থেসিয়ার ইতিহাস, এর ব্যবহার ও বর্তমান বিশ্ব অ্যানেস্থেসিয়া দিবসের মূল প্রতিপাদ্য ওয়ার্কফোর্স ওয়েলবিয়িং নিয়ে আলোচনা করেন অ্যানেস্থেসিয়োলজি বিভাগের সহযোগী কনসালটেন্ট ডা. আশফাক বারী চৌধুরী। তিনি বলেন, 'আমাদের লক্ষ্য হলো রোগীর নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাস্থ্য সুরক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকা।'
এই আলোচনা সভায় অনলাইনে যুক্ত হন জামালপুরের এম এ রশিদ হাসপাতাল ও ধানমন্ডির মডেক্স থেকে বিভিন্ন বিভাগের চিকিৎসক ও মেডিকেল পেশাজীবীরা।
অনুষ্ঠানে ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফাইজুর রহমান, প্রধান প্রশাসনিক কর্মকর্তা মেজর জেনারেল (অব.) আবু নাসের মো. ইলিয়াস, এসোসিয়েট ডিরেক্টর অব মেডিকেল সার্ভিসেস ডা. আজমল কাদের চৌধুরী এবং ইউনাইটেড মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুল ওয়াকিলসহ বিভিন্ন বিভাগের প্রধান ও বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।










