বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের কর্মকর্তাদের নিয়ে স্টার অফ দ্য থার্ড কোয়ার্টার-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (২০ অক্টোবর) অনুষ্ঠানটি রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান কিবরিয়া গোলাম মোহামাদ। এ সময় রোম থেকে সংযুক্ত হয়ে কর্মীদের সাফল্য কামনা করেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. শাহ্ জামাল হাওলাদার।

অনুষ্ঠানে সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা ও পদোন্নতির চিঠি প্রদান করা হয়। এছাড়াও সর্বোচ্চ ক্রেডিট প্রিমিয়াম অর্জনকারী কর্মকর্তাদের সাফল্যের স্বীকৃতিস্বরূপ উপহার প্রদান করা হয়।

পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তারা: ১. মো. হজরত আলী (এসইভিপি), সাতক্ষীরা
২. মো. রেজাউল করিম (এসইভিপি), বগুড়া
৩. মো. কাউসার আলী (এসইভিপি), রংপুর
৪. মো. সাহাবুদ্দিন মনির (এসইভিপি), খুলনা
৫. মোহাম্মদ মোজাম্মেল হক (এসইভিপি), মতিঝিল, ঢাকা
৬. মাহমুদুল হাসান (এসইভিপি), ময়মনসিংহ
৭. তাসলিমা আকতার হেপি (এসইভিপি), মিরপুর
৮. মো. মাহবুবুর রহমান (ইভিপি), ময়মনসিংহ
৯. মো. দিদারুল ইসলাম (ইভিপি), খুলনা
১০. মো. রেজাউল করিম (ইভিপি), শেরপুর
১১. আব্দুর রহমান শিহাব (ইভিপি), মিরপুর
১২. মো. ইয়াকুব আলী (ইভিপি), দিনাজপুর
১৩. মীর হোসেন (ইভিপি), মতিঝিল, ঢাকা
১৪. মো. রকিবুল ইসলাম (এসভিপি), সিরাজগঞ্জ
১৫. ইসরাত জাহান রোজি (এসভিপি), মিরপুর
১৬. মো. মনিরুজ্জামান (এসভিপি), দিনাজপুর
১৭. মো. আব্দুল বাছেদ (এসভিপি), মিরপুর
১৮. বিনয় ভূষণ শীল (এসভিপি), নোয়াখালী
১৯. মো. নাঈম ফেরদৌস (এসভিপি), দিনাজপুর

সর্বোচ্চ ক্রেডিট প্রিমিয়াম বিজয়ী:
১ম স্থান: মো. জসিম উদ্দিন (এএমডি), ঢাকা
২য় স্থান: এইচ.এম. মিলন রহমান (এএমডি), ঢাকা
৩য় স্থান: শরীফ মো. শহিদুল ইসলাম (এএমডি), ঢাকা

অনুষ্ঠানে আরো বিভিন্ন বিভাগে কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ উপহার প্রদান করা হয়।—বিজ্ঞপ্তি