উদ্ভাবনীয় ও আধুনিক প্রযুক্তির সহায়তায়, সামগ্রিক পুঁজিবাজারকে সফলতার সঙ্গে দেশের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড। যার ধারাবাহিকতায়  গতকাল মঙ্গলবার (২১ মার্চ) আজ বুধবার (২২ মার্চ) নগরীর একটি হোটেলে খুলনা অঞ্চলে পুঁজিবাজারে বিনিয়োগ ও আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত উন্মুক্ত আলোচনা সভার আয়োজন করে লংকাবাংলা সিকিউরিটিজের খুলনা ডিজিটাল বুথ।

লংকাবাংলা সিকিউরিটিজের আঞ্চলিক প্রধান মোহাম্মদ মাহমুদ এলাহী, খুলনা ডিজিটাল বুথের ম্যানেজার আব্দুর রহিম মুকুল ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। আলোচনা সভায় অংশ নেন খুলনার বিভিন্ন পেশাজীবী, শিল্প-প্রতিষ্ঠানের কর্ণধার এবং গণ্যমান্য ব্যক্তিরা।

লংকাবাংলা সিকিউরিটিজের উর্ধতন কর্মকর্তারা জানান, ভবিষ্যৎ পথচলায় সহযোগিতামূলক মতামতের মাধ্যমে অতিথিরা এই আয়োজনকে ভিন্নমাত্রা প্রদান করেন। দেশজুড়ে এরূপ আয়োজন ও উদ্যোগের মাধ্যমে, পুঁজিবাজারের উন্নতি সাধনে লংকাবাংলা সিকিউরিটিজ বদ্ধপরিকর।