দেশব্যাপী সনি-স্মার্টের শোরুমে এখন পাওয়া যাচ্ছে জাপানি ব্র্যান্ড সনির ব্রাভিয়া সিরিজের সবশেষ মডেলের জেনুইন টিভি এবং আল্ট সাউন্ড সিস্টেম। নতুন এ পণ্যগুলোর বাজারজাত এবং দুর্গা পূজা উপলক্ষে ক্রেতাদের ক্যাশব্যাক সুবিধা আর বাহারি উপহার জেতার সুযোগ দিচ্ছে বাংলাদেশে সনির প্রাতিষ্ঠানিক পরিবেশক স্মার্ট ইলেকট্রনিকস লিমিটেড (সনি-স্মার্ট)। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের পরিচালক মো. তানভীর হোসেন, সনি-স্মার্টের মহাব্যবস্থাপক ও হেড অব সেলস সারোয়ার জাহান চৌধুরী এবং উপমহাব্যবস্থাপক ও হেড অব মার্কেটিং আজাদ রহমান। —বিজ্ঞপ্তি