মার্স অ্যাপারেলসের চট্টগ্রাম করপোরেট কার্যালয়ে সম্প্রতি প্রতিষ্ঠানটির এমডি মহসীন আহমেদ এবং ইস্টার্ন ব্যাংকের ডিএমডি এম খোরশেদ আনোয়ার একটি পে-রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর করেছেন। এর অধীনে মার্স অ্যাপারেলসের কর্মীরা ইস্টার্ন ব্যাংক থেকে পে-রোল ব্যাংকিং সেবার অধীনে বিভিন্ন সুবিধা পাবেন, যার মধ্যে ব্যক্তিগত ঋণ, গৃহঋণসহ অন্যান্য আর্থিক সেবায় রয়েছে আকর্ষণীয় সুদহার। অনুষ্ঠানে ইবিএল করপোরেট ব্যবসা প্রধান সঞ্জয় দাস, করপোরেট ব্যাংকিং প্রধান মোহাম্মদ নাসির উদ্দীন, পে-রোল ব্যাংকিং প্রধান ত্রিশা তাকলীম এবং মার্স অ্যাপারেলসের সহকারী জিএম কবীর হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি