চট্টগ্রামের নাসিরাবাদে অবস্থিত জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান ম্যাফ ফুটওয়্যার লিমিটেড সম্প্রতি লিড প্লাটিনাম সনদ অর্জন করেছে। গত ১১ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটি ১০০ পয়েন্টের মধ্যে ৮৫ পেয়ে এ সনদ লাভ করে। এটি বাংলাদেশে জুতা শিল্পের সর্বোচ্চ রেটিং প্রাপ্ত কারখানা।

যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) প্রত্যয়ন এবং গ্রিন বিজনেস সার্টিফিকেশন ইনকরপোরেশন (জিবিসিআই) দ্বারা যাচাইকৃত লিড (লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন) সনদটি ভবন ও কারখানার পরিবেশবান্ধব কার্যক্রমের ওপর ভিত্তি করে দেয়া হয়। বাংলাদেশে এর আগে ১০০টি প্লাটিনাম সনদপ্রাপ্ত ভবন রয়েছে এবং ম্যাফ ফুটওয়্যার লিমিটেডের কারখানাটি এ তালিকায় নতুন সংযোজন হয়েছে।

প্রায় সাড়ে পাঁচ লাখ বর্গফুটের কারখানাটি সাসটেইনেবল সাইট, পানি দক্ষতা, শক্তি ও পরিবেশ সংরক্ষণ, উপকরণ ও সম্পদ ব্যবস্থাপনা, অভ্যন্তরীণ বায়ুমান এবং উদ্ভাবনী ডিজাইনের জন্য লিড রেটিংয়ে সাফল্য অর্জন করেছে।

এ কারখানাটি ডেকাথেলন, এইচ অ্যান্ড এম এবং কাপ্পাসহ বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের জন্য জুতা উৎপাদন করে থাকে। বর্তমানে কারখানাটিতে প্রায় ৩ হাজার ৮০০ কর্মী কাজ করছেন। —বিজ্ঞপ্তি