চট্টগ্রামের তারকা হোটেল দ্য পেনিনসুলা চিটাগংয়ে ঐতিহ্যবাহী খাবারের বৈচিত্র্যময় আয়োজন নিয়ে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ফুড ফেস্ট ‘হেরিটেজ হারমনি’। এ আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির জিএম সুমেধা গুণবর্ধন। এ সময় সব বিভাগের প্রধান এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পেনিনসুলা চিটাগং সব সময় অতিথিদের দেশী-বিদেশী নানা স্বাদের খাবার নিয়ে উৎসবের আয়োজন করে। এরই ধারাবাহিকতায় এবার দেশী-বিদেশী ঐতিহ্যবাহী খাবার নিয়ে অনুষ্ঠিত হচ্ছে হেরিটেজ হারমনি। এতে থাকছে লাইভ কিচেনে বাছাই করা টাটকা খাবারের স্বাদ গ্রহণের সুযোগ। ১৬ অক্টোবর পর্যন্ত লেগুনা রেস্টুরেন্টে হেরিটেজ হারমনি ফুড ফেস্ট চলবে। —বিজ্ঞপ্তি
পেনিনসুলা চিটাগংয়ে চলছে হেরিটেজ হারমনি ফুড ফেস্ট
চট্টগ্রামের তারকা হোটেল দ্য পেনিনসুলা চিটাগংয়ে ঐতিহ্যবাহী খাবারের বৈচিত্র্যময় আয়োজন নিয়ে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ফুড ফেস্ট ‘হেরিটেজ হারমনি’।










