দেশের অন্যতম জনপ্রিয় ইলেকট্রনিকস ব্র্যান্ড মার্সেল সারা দেশে শুরু করেছে ডিজিটাল ক্যাম্পেইন সিজন ১০। বিক্রয়োত্তর সেবা অনলাইন অটোমেশনের আওতায় আনতে মার্সেলের এ উদ্যোগ। ক্যাম্পেইনের আওতায় মার্সেল ফ্রিজ, টিভি, এসি এবং ওয়াশিং মেশিন ক্রেতাদের জন্য আরেকটি এসি অথবা টিভি কিংবা ফ্যান ফ্রি পাওয়ার সুযোগ রয়েছে। থাকছে লাখ লাখ টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার অথবা ক্যাশব্যাক কিংবা ছাড়।

গতকাল রাজধানীর মার্সেল করপোরেট অফিসে আয়োজিত ভিন্ন ভিন্ন ডিক্লারেশন প্রোগ্রামে ওই পণ্যগুলোতে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন ১০’ চালুর ঘোষণা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডিএমডি নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা নিলু, এমদাদুল হক সরকার ও মো. হুমায়ূন কবীর, মার্সেলের বিপণন বিভাগের প্রধান ড. মো. সাখাওয়াত হোসেন, এসির সিইও তানভীর রহমান, ফ্রিজের সিইও আনিসুর রহমান মল্লিক, টিভির সিইও মোস্তফা নাহিদ হোসেন এবং নির্বাহী পরিচালক আরিফুল আম্বিয়া প্রমুখ।