শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৮৮৪তম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়েছে।

সভায় বিভিন্ন খাতে অর্থায়ন এবং ব্যাংকিং সম্পর্কিত বিষয়াবলী নিয়ে আলোচনা করা হয়। ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন খাতে অর্থায়ন ও ব্যাংকিং কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির সদস্য মো. সানাউল্লাহ সাহিদ, মহিউদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান এবং মোহাম্মদ ইউনুছ। এছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আব্দুল আজিজ ও কোম্পানি সচিব মো. আবুল বাশারও উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি