বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্ট (এফআইসিএসডি) ও ঢাকা ব্যাংক পিএলসি গ্রাহকদের মধ্যে ব্যাংকিং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যৌথভাবে কাজ করছে। সম্প্রতি এ উপলক্ষে খুলনা বিভাগে ‘গ্রাহক সচেতনতা সপ্তাহ ২০২৪’-এর উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক (খুলনা অফিস) এসএম হাসান রেজা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা ব্যাংকের এমডি (ভারপ্রাপ্ত) একেএম শাহনেওয়াজ, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম ও পরিচালক শায়েমা ইসলাম। এফআইসিএসডির পরিচালক আবু হেনা হুমায়ূন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্ট্র্যাটেজিক কমিউনিকেশন টিমের অতিরিক্ত পরিচালক ও প্রধান মোহাম্মদ মাহেনুর আলম।
খুলনায় ঢাকা ব্যাংকের গ্রাহক সচেতনতা সপ্তাহ
বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্ট (এফআইসিএসডি) ও ঢাকা ব্যাংক পিএলসি গ্রাহকদের মধ্যে ব্যাংকিং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যৌথভাবে কাজ করছে।
বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্ট (এফআইসিএসডি) ও ঢাকা ব্যাংক পিএলসি গ্রাহকদের মধ্যে ব্যাংকিং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যৌথভাবে কাজ করছে।














