ভিসা প্রসেসিং প্রতিষ্ঠান ডিউ ডিজিটাল গ্লোবাল এলএলসির সঙ্গে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছে জনসংযোগ ও বিজ্ঞাপনী সংস্থা হাভাস পিআর। চুক্তি অনুযায়ী হাভাস পিআর ডিউ ডিজিটাল গ্লোবালকে এক্সক্লুসিভ জনসংযোগ পরিকল্পনা ও সমাধান দিতে যাচ্ছে।
সম্প্রতি ঢাকায় ডিউ ডিজিটাল গ্লোবাল এলএলসি এবং হাভাস পিআরের এ চুক্তি অনুষ্ঠিত হয়েছে।
ডিউ ডিজিটাল গ্লোবাল এলএলসি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামিহা এহসান এবং হাভাস পিআরের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল হক চৌধুরী তাদের নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তি স্বাক্ষর করেন। এ সময় অনুষ্ঠানে ডিউ ডিজিটাল গ্লোবাল এলএলসি এবং হাভাস পিআরের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তি প্রসঙ্গে সামিহা এহসান বলেন, হাভাস পিআর অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ জনসংযোগ কোম্পানি। তাদের দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমাদের জনসংযোগ প্রচেষ্টাকে আশা করি আরো উন্নত করতে পারব।
মাজহারুল হক চৌধুরী বলেন, ডিউ ডিজিটাল গ্লোবাল এলএলসি বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত সব প্রক্রিয়া প্রসেস করে থাকে। আমরা তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পেরে অত্যন্ত আনন্দিত এবং আমাদের এক দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সফলতার নতুন দিগন্তে পৌঁছতে সক্ষম হব বলে আশা করছি।
ডিউ ডিজিটালের ৬টি দেশে ৩৫টিরও বেশি কেন্দ্র রয়েছে ও প্রতিষ্ঠালগ্ন থেকে ১ দশমিক ৫ মিলিয়নেরও বেশি ভিসা আবেদন সফলভাবে প্রক্রিয়া করেছে। ডিউ ডিজিটাল গ্লোবালের দক্ষতা এবং শক্তিশালী অবকাঠামো ব্যবহার করে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশের ভিসা আবেদনের কাজ করছে রোমানিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, মরক্কোসহ আরো বেশ কয়েকটি দেশ। হাভাস পিআর দক্ষতার সঙ্গে তার ক্লায়েন্টদের বিজ্ঞাপন ও জনসংযোগ সেবা দিয়ে আসছে। সে ধারাবাহিকতায় ডিউ ডিজিটাল গ্লোবালের সঙ্গে এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে তাদের জনসংযোগ সেবা বাস্তবায়ন সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। —বিজ্ঞপ্তি










