এভারকেয়ার হসপিটালে কালেকশন সার্ভিস প্রদানের লক্ষ্যে হাসপাতালটির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক। সম্প্রতি ঢাকায় ব্যাংকের সিনিয়র জোনাল হেড (নর্থ) একেএম তারেক এবং এভারকেয়ার হসপিটালের সিএফও মো. মাইনুর রহমান ভূঁইয়া, এফসিএ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় ব্র্যাক ব্যাংকের ঢাকা উত্তর ও ময়মনসিংহের রিজিওনাল হেড তানভীর রহমান, ব্রাঞ্চ করপোরেট ডিপোজিট মোবিলাইজেশনের ইউনিট হেড মো. মাহাবুবুর রশিদ এবং মাদানী এভিনিউ ব্রাঞ্চের ম্যানেজার আলী আদনান উপস্থিত ছিলেন। এভারকেয়ার হসপিটালের পক্ষে ছিলেন হেড অব ফাইন্যান্স অপারেশনস অ্যান্ড ট্রেজারি পিঙ্কন সাহা এসিএ। —বিজ্ঞপ্তি