ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগের ৫০তম বর্ষপূর্তি বা সুবর্ণ জয়ন্তী উদযাপিত হয়েছে। সম্প্রতি বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টি চত্বরে এ আয়োজনের উদ্বোধন করেন ভিসি অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল। এর আগে কেক কেটে সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে মার্কেটিং বিভাগ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রসঙ্গত, চার মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি ও অনুষ্ঠানের মাধ্যমে আগামী ৯ নভেম্বর গালা অনুষ্ঠানের মাধ্যমে এ আয়োজনের সমাপ্তি ঘটবে।