ঢাকা রেডিসন ব্লু তে ইন্টারন্যাশনাল শেফস্‌ ডে ২০২৪ উদযাপিত হয়েছে। এ আয়োজনে অন্যতম স্পন্সর ছিল ওমেরা এলপিজি। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এক হাজারেরও বেশি শেফ অংশগ্রহণ করেন।

রোববার (২০ অক্টোবর) একটি সংবাদ বিজ্ঞপ্তিতে ওমেরা এলপিজি এ তথ্য জানিয়েছে।

অনুষ্ঠানে আয়োজনের অংশ হিসেবে ওমেরা এলপিজি তাদের হোম ডেলিভারি অ্যাপ ‘এলপিজি সলিউশন’ এর মোড়ক উন্মোচন করে। এ সময় উপস্থিত শীর্ষস্থানীয় শেফরা অ্যাপটির সহজ ও সুবিধাজনক সেবার প্রশংসা করেন। এই অ্যাপের মাধ্যমে ঘরোয়া ও বাণিজ্যিক রান্নাঘরের জন্য সহজে এলপিজি সিলিন্ডার হোম ডেলিভারি নিশ্চিত করা হবে।

এছাড়াও রান্নাঘরের নিরাপত্তা ও কিচেন সেটআপের সেবা প্রদান করা হবে। অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাচ্ছে।

অনুষ্ঠানে ওমেরা এলপিজি তাদের এক্সপেরিয়েন্স বুথ ও বিভিন্ন প্রমোশনাল আইটেম প্রদর্শন করে। শেফদের জন্য বিশেষভাবে আয়োজিত হেলথ অ্যান্ড সেফটি ট্রেনিং সেশনটি ছিল অন্যতম আকর্ষণ। ওমেরা এলপিজি মনে করে, নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করা নতুন প্রজন্মের শেফদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।—বিজ্ঞপ্তি