আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে (এআইইউবি) নবাগত শিক্ষার্থীদের জন্য ফল ২০২৪-২৫ সেমিস্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৯ অক্টোবর) এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মিসেস নাদিয়া আনোয়ার। তিনি নতুন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান এবং তাদের বিশ্ববিদ্যালয় জীবনে সফল হওয়ার জন্য দিকনির্দেশনা প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম। তিনি বলেন, এআইইউবি বিশ্বমানের শিক্ষা প্রদানে অঙ্গীকারবদ্ধ। শিক্ষার্থীদের মানোন্নয়নে তারা নতুন যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করছে, যাতে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ জনশক্তি তৈরি করা যায়।
অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুর রহমানও নবাগতদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর মনজুর এইচ খান, বিভিন্ন অনুষদের শিক্ষকরা, রেজিস্ট্রার, অনুষদের ডিন, পরিচালক, শিক্ষক ও অন্যান্য কর্মকর্তারা।
অনুষ্ঠানে শিক্ষকরা নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নিয়ম, শিক্ষাদান পদ্ধতি এবং বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা দেন। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীরা ও তাদের অভিভাবকরাও অংশগ্রহণ করেন। —বিজ্ঞপ্তি










