দেশের লিফট ও এলিভেটর খাতে গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদান করে আসছে সিপিডিএল ভার্টিক্যাল। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত তিন দিনব্যাপী ইন্টারন্যাশনাল বিলিয়া এলিভেটর এক্সপো ২০২৪-এ অংশগ্রহণ করে। এলিভেটর এক্সপোতে সিপিডিএল ভার্টিক্যাল তাদের অত্যাধুনিক ও স্মার্ট লিফটের ফিচারস যেমন স্মার্ট অপারেটিং প্যানেল, স্মার্ট মনিটরিং ফিচার, অটোমাটিক রেসকিউ ডিভাইস (এআরডি) ইত্যাদি সম্পর্কে দর্শনার্থীদের বিস্তারিত ধারণা প্রদান করে। —বিজ্ঞপ্তি